দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মণ্ডল (৫৫) ও তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান ওই দম্পতি। সোমবার ভোরে তাঁদের ছেলে মুক্তার হোসেন বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা গিয়ে খাটের ওপর স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পান।
স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে বিষাক্ত কিছু খাইয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বিষাক্ত কোনো কিছু খাওয়ার কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।
এমএম/